ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সিরাজগঞ্জে যুবলীগ নেতা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন


  • আপলোড সময় : সোমবার ২৩ জুন, ২০২৫ সময় : ৭:৪৫ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জ শহরের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হামিদুল ইসলাম দুলাল।

সোমবার (২৩ জুন) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩-এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হ‌লেন, তারেকুল ইসলাম তারেক। তিনি সিরাজগঞ্জ পৌরসভার রানীগ্রাম মহল্লার বাসিন্দা এবং আব্দুস সামাদের ছেলে। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া চারজন হলেন, মৃত কাশেম আলীর দুই ছেলে সেলিম রেজা ও বাদল সেখ, আব্দুল কুদ্দুসের ছেলে নজরুল ইসলাম এবং সাইফুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম খান। সবাই রানীগ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধের জেরে ২০১৮ সালের ৩ অক্টোবর ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার সময় মোস্তফাকে কুপিয়ে হত্যা করে আসামিরা। ঘটনার পর নিহতের স্ত্রী শিখা খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রমে আদালত ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। দীর্ঘ শুনানি শেষে পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ এই রায় দেন আদালত। অপর ১৩ জনকে অভিযোগ প্রমাণ না হওয়ায় খালাস দেয়া হয়েছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর