ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

কচুয়ায় অটোরিকশা চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার


চাঁদপুরের কচুয়া উপজেলায় অটোরিকশা চোর চক্রের ৫ সদস্য

  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ জুন, ২০২৫ সময় : ৬:৩১ পিএম

কচুয়া (চাঁদপুর)  প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলার আইনগীরী নামক এলাকা থেকে অটোরিকশা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া অটোরিকশা। সোমবার (২৩ জুন) দিনগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চোর চক্রের সদস্যরা হলেন-কচুয়া পৌর এলাকার মোঃ হাবিবুর রহমান (২৫), মোঃ মানিক হোসেন (২৮),  শাহাদাৎ হোসেন (২৪), মোঃ সোহাগ হোসেন (২৮) ও চট্টগ্রাম খুলশী থানা এলাকার মো. রাজু মিয়া (২৬)।

 

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে গ্রেপ্তার আসামীদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম। পুলিশ জানায়, উপজেলার কড়ইয়া এলাকার ব্যবসায়ী মো. জামাল হোসেন তার দোকানের মালামাল বহন করার জন্য একটি ব্যাটারী চালিত অটোরিকশা ক্রয় করেন। এটির চালক ছিলেন মো. ইয়াছিন। তিনি গত ২০ জুন দুপুরে কড়ইয়া পশু হাসপাতালের উত্তর দিকে রাস্তার উত্তর পাশে অটোরিকশা রেখে জুমার নামাজ পড়ার জন্য ডাক বাংলা জামে মসজিদে যান। নামাজ শেষে অটোরিকশাটি আর যথাস্থানে পাননি। এই ঘটনায় ২৩ জুন অটোরিকশার মালিক জামাল থানায় লিখিত অভিযোগ করেন।

 

অভিযোগের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীদের গ্রেপ্তার করেন এবং আইনগিরী দক্ষিন বাজারের জনৈক ফারুক এর মার্কেটের নিচতলার গ্যারেজ হতে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার করেন। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। অটোরিকশা উদ্ধার করে থানায় আনা হয়েছে। আসামীদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

 


আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর