ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা

ছয় দফা দাবিতে নান্দাইলে স্বাস্থ্য সহকারীদের অবস্থান


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ জুন, ২০২৫ সময় : ৭:০৩ পিএম

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের জন্য নিয়োগবিধি সংশোধনসহ ৬ দফা দাবিতে ময়মনসিংহের নান্দাইলে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত নান্দাইল  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন নান্দাইল উপজেলা শাখার আয়োজনে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।


স্বাস্থ্য সহকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, নিয়োগবিধি সংশোধনপূর্বক স্নাতক বা সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক উচ্চতর গ্রেড নিশ্চিত করা, চাকরির নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা, মাঠ পর্যায়ের বাস্তবতা বিবেচনায় নীতিমালায় পরিবর্তন আনা।

 

সংগঠনের সভাপতি আবদুল্লাহ আলী ভূইঁয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু উবাদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারী যথাক্রমে ইমাম হোসেন,আমিনুল ইসলাম টিপু, মোশাররফ হোসেন, গোলাম সারোয়ার, মজিবুর রহমান,রতন মিয়া প্রমুখ।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর