ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

দৌলতদিয়া যৌনপল্লীতে ওয়ারড্রপে মিলল নারীর মরদেহ


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ জুন, ২০২৫ সময় : ৯:০৮ পিএম


গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম যৌনপল্লীর ভেতরে কাপড় রাখার ওয়ারড্রপ থেকে তানিয়া আক্তার ওরফে বুলু (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। মৃত তানিয়া আক্তার ওরফে বুলু (২৬) বরিশাল জেলার রায়পুরা থানার বাসিন্দা।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে  দৌলতদিয়া যৌনপল্লীর সরোয়ার মন্ডলের ভাড়া বাড়ির দোতলার পশ্চিম কোনের সিড়ির পাশের রুমের কাপড় রাখার ওয়ারড্রপের ভেতর থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।


সরেজমিনে ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা হতে বিকেল সাড়ে ৫ টার মধ‍্যে যেকোনো সময় হত‍্যার ঘটনাটি ঘটেছে। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে সন্ধ্যা সাড়ে ৬ টায় মরদেহ উদ্ধার এবং আলামত হিসাবে একটি টাচস্ক্রিন ফোন, চার্জার, চার্জারের কেবল এবং একটি সিগারেটের এসট্রে আলামত হিসেবে পান।

এ ব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, দৌলতদিয়া যৌনপল্লীতে হত‍্যার খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন‍্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  তিনি আরও বলেন, মরদেহ উদ্ধারের সময় মৃত ব‍্যক্তির গলায় মোবাইল চার্জারের কেবল পেচানো অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে হত‍্যাটি সকাল সাড়ে ৯ টা হতে সন্ধ্যা ৬ টার মধ্যে যেকোনো সময় ঘটেছে।


এ সম্পর্কিত আরো খবর