ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে জাপানের ‘বিগ-বি’ ও বাংলাদেশের ভূরাজনৈতিক সমীকরণ ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্র প্রদেশ, নিহত ৫ কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর, কাঠগড়ায় ড্যাব ইনানীতে গভীর নলকূপের গর্ত থেকে দুই দিন ধরে জ্বলছে আগুন এল নিনো ও যুদ্ধের প্রভাবে নতুন খাদ্যসংকটের সতর্কবার্তা বিশ্বব্যাংকের দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফসহ চারজনের রায় আজ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: ৬৮ জনের মৃত্যু, ৩ দিনের রাষ্ট্রীয় শোক সৌদিতে মাঝআকাশে উড়িয়ে দেওয়া হলো হুথিদের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা

সিরাজগঞ্জে চালককে হত্যা করে মিশুক ছিনতাই, গ্রেপ্তার ৪


  • আপলোড সময় : বুধবার ২৫ জুন, ২০২৫ সময় : ৫:৩২ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় চালককে হত্যা করে ব্যাটারী চালিত মিশুক ছিনতাইয়ের মামলায় এক নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ছিনতাই হওয়া মিশুকটিও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলো, বেলকুচি উপজেলার ফজল মন্ডলের ছেলে তুহিন মন্ডল (৪০), একই এলাকার লালচান মন্ডলের মেয়ে হালিমা খাতুন (৪০), সাইদুল ইসলামের ছেলে শাহাদত সরকার (২৬) ও ইউনুস আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৬)। নিহত ইসলাম প্রামানিক (২৪) বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের মনিরুল ইসলামের ছেলে।

সিরাজগঞ্জ ডিবির (ওসি) একরামুল হোসাইন জানান, ১৯ জুন রাতে ইসলাম প্রামানিককে কুপিয়ে হত্যা করে তার মিশুকটি ছিনতাই করা হয়। ২০ জুন সকালে পাশের কামারখন্দ উপজেলার বলরামপুর এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বজনরা মামলা দায়ের করেন।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের একটি টিম অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। সোমবার (২৩ জুন) সন্ধ্যায় ২জন এবং মঙ্গলবার (২৪ জুন) ভোরে ২ জনকে গ্রেপ্তার এবং তাদের দেওয়া তথ্যমতে ছিনতাই হওয়া মিশুকটি উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হয়। সেখানে তারা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার বাপ্পি তাদের জবানবন্দি রেকর্ড করেন।

এরপর সন্ধ্যায় তাদের কারাগারে পাঠানো হয়। জবানবন্দির বরাত দিয়ে (ওসি) একরামুল হোসাইন আরও বলেন, অভিযুক্তদের মধ্যে তুহিন মন্ডল নিহতের চাচা এবং হালিমা খাতুন পরকীয়া প্রেমিকা। আর বাকি দুইজন নিহতের বন্ধু। অভিযুক্তরা এক সাথে জুয়ার বোর্ডে সুদে টাকা লাগাতো। নিহত ইসলাম অভিযুক্তদের কাছ থেকে জুয়ার বোর্ডে লাগানোর জন্য টাকা ধার নিয়েছিল। পাওয়া টাকা চাওয়া নিয়ে উভয়ের মধ্যে বি‌রোধ শুরু হয়। এরপর তারা ইসলামকে হত্যা করে মিশুক ছিনতাইয়ের পরিকল্পনা করে। এ অবস্থায় ১৯ জুন রাতে হালিমা খাতুন বাদে বাকি ৩জন ইসলামকে কুপিয়ে হত্যা করে মিশুকটি ছিনতাই করে। এরপর তারা মিশুকটি বিক্রি ক‌রে নিজেদের মধ্যে টাকা ভাগাভাগি করে নেয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর