ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

টাঙ্গাইলে সকল সরকারি প্রাথমিক স্কুলে একযোগে বৃক্ষরোপণ


  • আপলোড সময় : বুধবার ২৫ জুন, ২০২৫ সময় : ৬:০৩ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি॥

"একটি শিশু, একটি স্বপ্ন- ফুলের সাথে বিকশিত হোক আগামীর প্রজন্ম" এই স্লোগান নিয়ে টাঙ্গাইলের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসুচি পালন করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে টাঙ্গাইল সদর উপজেলার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। 


জানা যায়, টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় ১ হাজার ৬২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ১টি কৃষ্ণচূড়া, ১টি জারুল এবং ১টি সোনালু গাছের চারা রোপন করা হয়। 


কর্মসূচিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্ল্যা আল মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


এ সময় জেলা প্রশাসক শরীফা হক বলেন, সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৪ হাজার ৮৬৯টি গাছ লাগানো হয়েছে। এই গাছগুলো স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা পরিচর্যা করবেন। এ ধরণের কার্যক্রম অব্যহত থাকবে।

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর