ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

লালমনিরহাটে ট্রাক - মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত


  • আপলোড সময় : শুক্রবার ২৭ জুন, ২০২৫ সময় : ৯:৪০ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোলাম জাকারিয়া প্লাবন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার মোটরসাইকেলে থাকা সহযোগী  দুজন আহত হন।  শুক্রবার (২৭ জুন) দুপুরে লালমনিরহাট-রংপুর মহাসড়কের সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক গোলাম জাকারিয়া প্লাবন কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের শাখাতি গ্রামের গোলাম রহমান বাদশার ছেলে।

আহতরা হলেন - হাতীবান্ধা উপজেলার কেতকিবাড়ী এলাকার আবুল কালামের ছেলে মোথির মোহাম্মদ ফুয়াদ (২০) এবং পাটগ্রাম উপজেলার জোংড়া এলাকার মোখলেছার রহমানের ছেলে আতিকুর রহমান রিজু (৩০)

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি ট্রাক মহেন্দ্রনগর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা তিনজন আরোহীর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে গোলাম জাকারিয়া প্লাবন নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর দু’জন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বাদল চন্দ্র বলেন, মোটরসাইকেলের একজন আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং অপর দুজন আহত হয়েছেন তাদেরকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর