ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

রাজশাহীতে ১০০ কেজি গাঁজা ও হেরোইনসহ তিন মাদক কারবারী গ্রেফতার


  • আপলোড সময় : শুক্রবার ২৭ জুন, ২০২৫ সময় : ৯:৪৫ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

রাজশাহীতে পৃথক অভিজান চালিয়ে ১০১ কেজি গাঁজা ও ৫০০ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ। এরমধ্যে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে জেলার পুঠিয়া উপজেলার গোপালহাটি এলাকা থেকে দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০১ দশমিক ৯ কেজি গাজা, একটি পিকআপ ছাড়াও ২৫০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, সিলেটের জৈনতাপুর থানার সৈলাখেল গ্রামের ফারুক আহমদের ছেলে সেলিম মিয়া (২৮) ও ময়মনসিংহের গফরগাঁও থানার দীঘিরপাড় এলাকার আবদুল বারেকের ছেলে ইয়াসিন (২৫)। অপরদিকে জেলার গোদাগাড়ী থানা পুলিশ পৃথম অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করে।

শুক্রবার গণমাধ্যমের পাঠানো র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা রাজশাহীর বিভিন্ন এলাকায় বিক্রির জন্য এ গাজাগুলো নিয়ে এসেছিলো। দীর্ঘদিন ধরে তারা মাদক কারবারের সঙ্গে জড়িত। পরে তাদের জেলার পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে রাজশাহীর গোদাগাড়ী থানা পুলিশ শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ নাজিমুল হোসেন (২৭) নামের একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার নাজিমুল গোদাগাড়ী উপজেলার দিয়াড়মানিকচক গ্রামের আতাউর রহমানের পুত্র।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড়মানিকচক গ্রামে বসতবাড়ীতে কেনাবেচার সময় তাকে গ্রেফতার করে। পরে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তবে এ সময় জয়নাল নামের আরেক মাদক কারবারী পালিয়ে যায়। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর