ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

গোয়ালন্দে ইউএনও'র উদ্যোগে গাছের চারা রোপণ


  • আপলোড সময় : শনিবার ২৮ জুন, ২০২৫ সময় : ৪:৫৮ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমানের উদ্যোগে নারকেল গাছের চারা রোপণ করা হয়েছে।  শুক্রবার (২৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থানে ৫০টি নারকেল গাছের চারা রোপণ করেন ইউএনও।

 

এ সময় ইউএনও ছাড়াও উপজেলা পাট কর্মকর্তা মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।  এ সময় ইউএনও মো. নাহিদুর রহমান বলেন, প্রাকৃতিক শোভা বাড়ানো, জীবন ও সম্পদ রক্ষার্থে এবং অক্সিজেন সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে প্রথমে দেবগ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থানে ৫০টি নারকেল গাছের চারা রোপন করা হয়েছে। এছাড়াও চলতি বছরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস প্রাঙ্গন, রাস্তার ধারে ফলদ, বনজ সহ বিভিন্ন ধরনের দুই হাজার গাছের চারা রোপন করা হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর