টাঙ্গাইল প্রতিনিধি॥
সারাদেশের
মতো টাঙ্গাইল জেলার ৬৭টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার
(২৬ জুন) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র দিয়ে পরীক্ষা শুরু হয়। শেষ হয় দুপুর ১টার সময়।
এবার ২০২৫ সালে টাঙ্গাইল জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষার মোট পরীক্ষার্থী ৩২ হাজার ৬১৩ জন। এদিকে বৃহস্পতিবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসক শরীফা হকসহ সংশ্লিষ্টরা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
এ
সময় জেলা প্রশাসক শরীফা হক বলেন, প্রথম দিনে শান্তিপূর্ণভাব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এখন পর্যন্ত কোন ধরনের সমস্যা হয়নি। পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে আমরা প্রস্তুত
রয়েছি।
আকাশজমিন/আরআর