সিরাজগঞ্জ প্রতিনিধি / : 295
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ভাটপিয়ারী, পাঁচঠাকুরি, পারপাঁচিল, সিমলা ও খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাক্ষ্মনবয়ড়া, পাঁচিল ও দৌলতপুর গ্রামের মাঝ দিয়ে ক্রসবার নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। তাদের স্লোগান 'নদী ভাঙ্গন ঠেকাও, ছোনগাছা ইউনিয়ন বাঁচাও'। শনিবার (২৮ জুন) সকাল ৯টার দিকে এই মানববন্ধন করা হয় উপজেলার ভাটপিয়ারী গ্রামের যমুনা নদীপাড়ে। মানববন্ধনে অংশগ্রহন করে ছোনগাছা ইউনিয়নের ইউপি সদস্য আমির হোসেন বলেন, ১৯৯৬ সালের পূর্বে ভাঙ্গনরোধে ৪টি বাঁধ নির্মান করা হয়েছিল।
যমুনা নদীতে তা বিলীন হয়ে গেছে।
পরবর্তীতে পতিত সরকারের আমলে কোন কার্যক্রম গ্রহন করেনি। ইতিমধ্য দুই হাজার মিটার পর্যন্ত
এলাকার কয়েকটি গ্রামের বসতঘর ও ফসলী জমি বিলীন হয়ে গেছে। বর্তমান অন্তবর্তীকালীন সরকার
সময়ে গ্রামবাসির দাবির পরিপ্রেক্ষিতে কিছু জিওব্যাগ ডাম্পিং করা হয়। ছোনগাছা ইউনিয়নের
যমুনা ভাঙ্গনরোধে ক্রসবার নির্মান করার উদ্যোগ গ্রহন না করলে নদী গর্ভে কয়েকটি গ্রাম
একদম বিলীন হয়ে যাবে। তাই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া জরুরি।
জেলা
বিএনপির সহ-দফতর সম্পাদক শেখ মো. এনামুল হক তার বক্তব্যে বলেন, আমাদের দাবির পরিপ্রেক্ষিতে
পাউবো সম্প্রতি কিছু জিওব্যাগ ডাম্পিং করেছে। মূলত তাদের গাফলতির কারনে এই ভাঙন তীব্র
হচ্ছে। তারা যদি শুষ্ক মৌসুমে জিওব্যাগ ডাম্পিং করতো, তাহলে ভাঙ্গনরোধ অনেকটাই কার্যকর
হত। তিনি দাবি জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা যেন সঠিক পদক্ষেপ নেয়।
এ
মানববন্ধনে স্থানীয় মোখলেছুর রহমান মুকুল, মটিয়ারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাদশা
আলম, হোসাইন আহম্মেদ সোহাগ, নাসিম রেজা, শামীম রেজা, শহিদুল ইসলামসহ অন্তত আট গ্রামের
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহন করেন।
আকাশজমিন/আরআর