ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ফের মা হলেন অভিনেত্রী ইলিয়ানা


  • আপলোড সময় : শনিবার ২৮ জুন, ২০২৫ সময় : ৮:২২ পিএম

বিনোদন ডেস্ক

ফের সুসংবাদ দিলেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ। দ্বিতীয়বারের মতো মা হলেন অভিনেত্রী। সঙ্গে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন সন্তানের মুখ। ভারতীয় গণমাধ্যমের খবর, এবারও পুত্র সন্তান এল অভিনেত্রীর কোলে। গত ১৯ জুন পৃথিবীর আলো দেখে অভিনেত্রীর সন্তান। এর এক সপ্তাহ পর সন্তানকে পরিচয় করিয়ে দিলেন সকলের সঙ্গে।

 


শনিবার সামাজিক মাধ্যমে সদ্যোজাতের একটি ছবি প্রকাশ করে ইলিয়ানা। সেই পোস্টের মাধ্যমে শুধুই সন্তানকে নয়, তার নামও প্রকাশ্যে আনেন ইলিয়ানা। দেখা যায়, মাথায় টুপি, সারা গায়ে তোয়ালে জড়ানো সদ্যোজাত শুয়ে; ঘুমে আধবোজা চোখ। ইলিয়ানা লেখেন, ‘কিয়েনু রেফ ডোনালের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি।


সন্তানকে পেয়ে অভিনেত্রী ও তার স্বামী যে খুব খুশি, সে কথা জানাতেও ভোলেননি। এদিকে ইলিয়ানার একরত্তির এই মিষ্টি ছবি দেখেও উচ্ছ্বসিত অনুরাগীরা। তারা অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ইলিয়ানা এবং তার সদ্যোজাতকে।



২০২৩ সালের মে মাসে ভালোবেসে মাইকেল ডোলানকে বিয়ে করেন ইলিয়ানা। সে বছরের আগস্টেই প্রথম সন্তানের জন্ম দেন। ছেলের নাম রাখেন কোয়া ফোনিক্স ডোলান।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর