ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

মোহনগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা


  • আপলোড সময় : রবিবার ২৯ জুন, ২০২৫ সময় : ৫:৩৭ পিএম

 মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার মোহনগঞ্জ পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। কর বৃদ্ধি না করেই বিভিন্ন খাতে  সম্ভাব্য আয় ধরা হয়েছে ১৩ কোটি ৪০ লাখ ১৯ হাজার ৭৬৪ টাকা। আজ রবিবার (২৯ জুন) বেলা ১১টায় পৌরসভার হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক জুয়েল আহমেদ। বাজেট অনুষ্ঠানে আগামী অর্থ বছরের সম্ভাব্য আয়ের পাশাপাশি ২০২৪-২৫ অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাবও উপস্থাপন করা হয়। প্রশাসক জানান, জনগণের ওপর বাড়তি চাপ না দিয়ে কর অপরিবর্তিত রেখেই উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

 তিনি বলেন, “মোহনগঞ্জ পৌরসভার নাগরিক সেবার মান আরও বাড়ানো হবে। পৌর এলাকায় উন্নয়ন ও সেবার ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।” বাজেট ঘোষণার সময় সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. মোমেনুল ইসলাম, ওসি মো. আমিনুল ইসলাম, সাবেক মেয়র মাহবুবু নবী শেখ, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মাহবুব, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম, সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, উপজেলা জামাতে ইসলামীর আমির মোফাজ্জল হোসেন সবুজ, সাংবাদিক মোঃ কামরুল ইসলাম রতন প্রমূখ। এছাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 সভায় শহর পরিকল্পনা, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তাঘাট উন্নয়ন, পানি ও স্যানিটেশনসহ বিভিন্ন খাতে বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা হয়। পৌর প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন, সম্মিলিত প্রচেষ্টায় এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে মোহনগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করা সম্ভব হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর