ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু, চিকিৎসাধিন ১০


  • আপলোড সময় : রবিবার ২৯ জুন, ২০২৫ সময় : ৬:০৮ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফেরদৌসি (২৭) নামে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু হয়েছে। ফেরদৌসি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মোল্লাডাঙা এলাকায় বাসিন্দা ছিলেন। এ নিয়ে চলতি মৌসুমে রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত  দুই জনের মৃত্যু হলো। রবিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, গত ২৩ জুন জ্বরসহ বিভিন্ন জটিলতা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হয়েছিলে ফেরদৌসি। এরপর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে গত বুধবার (২৫ জুন) ওয়ার্ড থেকে আআইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শনিবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি মৌসুমে রামেহ হাসপাতালে দুইাজন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।


রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস জানান, বর্তমানে রামেক হাসপাতালে শিশুসহ ১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ছয়জন পুরুষ, তিনজন নারী ও একজন শিশু। তিনি জানান,  চলতি মৌসুমে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন ৮৬ জন। তাদের মধ্যে ৭৪ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। দুইজন রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন রোগী ভর্তি হয়েছেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর