ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে

নেত্রকোনায় শিশুকে যৌন নিপীড়ন, মুদি দোকানদার গ্রেফতার


  • আপলোড সময় : মঙ্গলবার ০১ জুলাই, ২০২৫ সময় : ৪:৩৯ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার হাওরদ্বীপ খালিয়াজুরী উপজেলায় এক শিশুকে (৭) যৌন নিপীড়নের অভিযোগে জাফর আলী (৫৬) নামের এক মুদি দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় চাকুয়া ইউনিয়নের চাকুয়া গ্রাম থেকে খালিয়াজুরী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার বিকেলে শিশুটি জাফর আলীর দোকানে জিনিস কিনতে যায়। এ সময় আর কোনো লোকজন না থাকায় জাফর আলী শিশুটিকে জাপটে ধরে যৌন নিপীড়ন করে। পরে শিশুটির আর্ত-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে জাফর আলী তাকে ছেড়ে দেয়। তখন শিশুটি উপস্থিত সবাইকে ঘটনাটি খুলে বলে। ওই ঘটনার পর শিশুটির অভিভাবকরা জাফর আলীর আত্মীয়-স্বজনের কাছে বিচার চাইলে তারা উল্টো দুর্ব্যবহার করেন। পরে পুলিশে খবর দেয়া হলে সন্ধ্যায় পুলিশ গিয়ে অভিযুক্ত জাফরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। রাতে শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।

খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন বলেন, ঘটনাটির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। #

আকাশজমিন/আরআর



এ সম্পর্কিত আরো খবর