ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে জাপানের ‘বিগ-বি’ ও বাংলাদেশের ভূরাজনৈতিক সমীকরণ ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্র প্রদেশ, নিহত ৫ কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর, কাঠগড়ায় ড্যাব ইনানীতে গভীর নলকূপের গর্ত থেকে দুই দিন ধরে জ্বলছে আগুন এল নিনো ও যুদ্ধের প্রভাবে নতুন খাদ্যসংকটের সতর্কবার্তা বিশ্বব্যাংকের দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফসহ চারজনের রায় আজ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: ৬৮ জনের মৃত্যু, ৩ দিনের রাষ্ট্রীয় শোক সৌদিতে মাঝআকাশে উড়িয়ে দেওয়া হলো হুথিদের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা

মাদরাসায় যাওয়ার পথে নৌকাডুবিতে মৃত্যু এক, দুই শিক্ষার্থী নিখোঁজ


  • আপলোড সময় : মঙ্গলবার ০১ জুলাই, ২০২৫ সময় : ৫:২৪ পিএম

কিশোরগঞ্জ ব্যুরোঃ

ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে নিখোঁজ শাপলা আক্তার (১৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ মঙ্গলবার (১ জুন ) দুপুরে উদ্ধার করেছে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবরি দল। বাকী নিখোঁজ আবির (৭) ও জুবায়েদ (৬) নামে দুই শিক্ষার্থীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। উদ্ধার হওয়া শাপলা আক্তার কিশোরগঞ্জের জেলার পাকুন্দিয়া উপজেলার চর আলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে এবং বিরুই নদীরপাড় দাখিল মাদ্রাসার শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজ বাকী দুই জন একই মাদ্রাসার ও একই গ্রামের হাবিব মিয়ার ছেলে আবির এবং মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ।

জানা যায়, মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে নৌকা দিয়ে মাদ্রাসায় যাচ্ছিল শিক্ষার্থীরা। ময়মনসিংহের পাগলা থানার দত্তের বাজার এলাকার তাদের বহনকারী নৌকাটি অতিক্রম কালে নয়জন শিক্ষার্থীসহ ডুবে যায়। ছয়জন শিক্ষার্থী নদী সাঁতরায়ে নদীতীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হয়। এর মধ্যে শাপলা আক্তার নামে একজনের মরদেহ উদ্ধার হয়েছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে এবং নিখোঁজদের উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, এরই মধ্যে নবম শ্রেণির শিক্ষার্থী শাপলা আক্তারকে উদ্ধার করা হয়েছে। বাকি নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর