ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানলেন সাকিব


  • আপলোড সময় : বুধবার ০২ জুলাই, ২০২৫ সময় : ৩:৪৭ পিএম

শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকে ১-০ ব্যবধানে সিরিজ হারের পর রঙিন পোশাকের মিশন শুরু বাংলাদেশের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে শুরুতে ব্যাটিং করছে লঙ্কানরা। ইনিংসের প্রথম ওভারেই মেইডেন নেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ওভারে দারুণ বোলিং করেছেন তানজিম সাকিবও। দুই প্রান্ত থেকেই দারুণ শুরুর পর উইকেট পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। নিজের দ্বিতীয় আর ইনিংসের চতুর্থ ওভারে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন সাকিব।

 

চতুর্থ ওভারের প্রথম বলটি অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে করেছিলেন সাকিব। পেস ছিল সঙ্গে অতিরিক্ত বাউন্সও। আর তাতেই টাইমিং করতে পারেননি। এজ হয়ে বল চলে যায় উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। সাজঘরে ফেরার আগে ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি নিশাঙ্কা। ৪ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ এক উইকেট হারিয়ে ৯ রান।

আকাশজমিন/আরআর



এ সম্পর্কিত আরো খবর