ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ডাব চুরির অভিযোগে এক স্কুল ছাত্রকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন


  • আপলোড সময় : বুধবার ০২ জুলাই, ২০২৫ সময় : ৪:৪১ পিএম

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি

দশমিনা উপজেলায় রিহান(১৫) নামের এক স্কুল ছাত্রকে ডাব চুরির অভিযোগে ঘরের খুটির সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। গত সোমবার সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত  উপজেলার রণগোপালদী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এমন ঘটনা ঘটে।  অভিযুক্ত রিয়ান  উপজেলার রনগোপালদী ইউনিয়নের ০১নম্বর ওয়ার্ডে বাসিন্দা সোহরব মৃধার ছেলে। ও রণগোপালদী মাধ্যমিক বিদ্যালয় চলতি বছরে দশম শ্রেণীর ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন উপজেলা রনগোপালদী ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ড রনগোপালদী গ্রামের বাসিন্দা চুন্নু মৃধার গাছের ডাব রাতের আধাঁরে কেবা কাহারা চুরি করে নিয়ে যায়। গত সোমাবার বিভিন্ন মাধ্যমে চুন্নু মিয়া জানতে পারে তাদের প্রতিবেশি ছেলে রিয়ান সহ তার কয়েকজন বন্ধু মিলে ওই ডাব চুরি করে। চুন্নু মৃধা খোজ করে রিয়ানকে পেয়ে তার মাজার কোমরে দড়ি দিয়ে ঘরের সামনের বাড়ান্দায় বেঁধে রাখে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে এলাকায় খোভের সৃষ্টি হয়।


এলাকার একাধিক গন্যমান্য ব্যক্তি ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে ওই যুবককে ছাড়াতে গেলে চুন্নু মৃধা তাদের সাথে অসৌজন্যমূলক আচর করেন। তিনি বলেন আমি থানায় দিবো। পরে রাতে রিয়ানের বাবা সহ স্থানীয় ব্যক্তিরা চুন্নু মৃধার কাছ থেকে ওই স্কুল ছাত্রকে ছাড়িয়ে আনে। অভিযুক্ত রিয়ান ডাব চুরির কথা স্বীকার করে বলেন, আমরা বন্ধুরা মিলে ডাব খেয়েছি। তাতে এত কিছু হবে যানতাম না। আমাকে কয়েকটা চর-থাপ্পর দেন চুন্নু কাকা। আমি মানা করার পরও আমার কোমরে দড়ি দিয়ে বেঁধে ঘরের সামনের বাড়ান্দায় খুটিঁ সাথে বেঁধে রাখে। পরে রাতে আমার বাবা আমাকে নিয়ে আসেন।

এ বিষয় চুন্নু মৃধা জানান, আমার ১০-১২ টি নারিকেল গাছ আছে। বাজারে ডাবের দাম ৭০-৮০ টাকা। কে বা কাহারা ডাব গুলো রাতে আঁধারে নিয়ে যায়। পরে বিভিন্ন মাধ্যমে জানতে পারি রিয়ান সহ তার ৪-৫ জন বন্ধু মিলে ডাব চুরি কেরেছে। আমি জিঞ্জাসা করার জন্য বাসায় আনি রিয়ানকে । আমার থেকে ছুটে যাবার জন্য আক্রমন করলে বেঁধে রাখি। আমি থানায় দিবো পরে ওর বাবা আসলে তাদের কাছে দিয়ে দেই। আমি ওকে মারধর করেনি।

অভিযুক্ত ছেলের বাবা মোঃ সোহরব মৃধা, জানান আমি শুনে রাতে তাদের বাড়ি যাই। বন্ধুরা মিলে ডাব খাইছে এটা অন্যয় করছে আমার ছেলে। আমি চুন্নু মৃধার বাসা থেকে আমার ছেলেকে নিয়ে আসি। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান, বিষয়টি জানান নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর