ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

নড়াইলের কালিয়ায় জেষ্ঠ্য সাংবাদিকের ওপর হামলা, নিন্দার ঝড়


  • আপলোড সময় : বুধবার ০২ জুলাই, ২০২৫ সময় : ৫:০০ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় নিজ বাড়িতে ফেরার পথে কালিয়া প্রেসক্লাবের সদস্য ও জেষ্ঠ্য সাংবাদিক জিহাদুল ইসলামের ওপর অতর্কিত হামলা হয়েছে। মঙ্গলবার রাতে বড়দিয়া কলেজের তিনমাথা মোড়ে মোটর সাইকেলযোগে পৌঁছালে দুবৃত্তরা তাঁর ওপর অতর্কিত হামলার করে। ওই রাতেই তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বুধবার সকাল ১১টায় কালিয়া প্রেসক্লাব হলরুমে এক জরুরী সভায় এ হামলার ঘটনায়  উপস্থিত সাংবাদিকরা তীব্র নিন্দা, প্রতিবাদ, ক্ষোভ প্রকাশ করেন। অপরদিকে জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

সরেজমিন জানা যায়, উপজেলার বড়দিয়া বাজার থেকে রাত পৌঁনে ১০টার দিকে পেশাগত কাজ শেরে প্রতিথযশা জেষ্ঠ্য সাংবাদিক জিহাদুল ইসলাম মোটরসাইকেল যোগে খাশিয়াল ইউনিয়নের চোরখালী গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। বড়দিয়া মুন্সি মানিক মিয়া ডিগ্রী কলেজের সামনে তিন মোহনা মোড়ের একটু সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা গতিরোধ করে তাঁর ওপর হামলা করে। স্থানীয়রা তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে মঙ্গলবার রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় নড়াইল জেলা ব্যাপী সাংবাদিক মহল,বিভিন্ন পেশাজীবি সংগঠন ও সচেতন নাগরিকরা গভীর উদ্বেগ,নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

কালিয়া প্রেসক্লবের সভাপতি শেখ গোলাম মোর্শেদ বলেন, এটা শুধু সাংবাদিক জিহাদুল ইসলামের ওপর হামলা নয়; মুক্ত সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হামলা। তিনি জড়িতদের  দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। অন্যথায় এরপর কঠিন কর্মসূচী দেয়া হবে।

এ বিষয় নড়াগাতী থানার ওসি আশিকুর রহমান বলেন,এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর