ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

আম পাড়তে গিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ০২ জুলাই, ২০২৫ সময় : ৭:৫৪ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের বেলকুচিতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শাহজাহান আলী (৫৪) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়। তিনি বেলকুচি থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। বিষয়‌টি নিশ্চিত করেছেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন।

বুধবার (২ জুন) সকালে এ দুর্ঘটনাটি ঘটে, বেলকুচি উপজেলার থানা চত্বরে। নিহত শাহজাহান আলী পাবনা জেলার দাতিয়া গ্রামের মৃত সেকেন্দার আলীর  ছেলে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, সকাল ১১ টার দিকে শাহজাহান আলী ব্যাগ নিয়ে গাছে উঠে আম পাড়া শুরু করে। এর এক পর্যায়ে পা পিছলে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার হয়। অবস্থা অবনতি হলে রেফার্ড করে সিরাজগঞ্জ শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষনা করেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর