সিরাজগঞ্জ প্রতিনিধি / : 297
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের
রায়গঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি চাল
বোঝাই নষ্ট ট্রাককে
আম বোঝাই আরেক ট্রাকের ধাক্কা
দেওয়ার ঘটনা ঘটেছে। এতে
দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকের
মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন,
হাটিকুমরুল হাইওয়ে থানার (ওসি) আব্দুর রউফ।
বুধবার (২ জুন) রাত ৩ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে, সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায়। নিহত ট্রাক চালক মো. হিমেল (২৪) দিনাজপুর সদরের গাবুরা গ্রামের আব্দুল লতিফের ছেলে।
হাটিকুমরুল
হাইওয়ে থানার (ওসি) আব্দুর রউফ
বলেন, চাল বোঝাই একটি
ট্রাক নষ্ট হয়ে মহাসড়কের
ওপরে দাঁড়িয়ে ছিল। এ অবস্থায়
আম বোঝাই আরেকটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছে চাল বোঝাই ট্রাকটিকে
পেছন থেকে ধাক্কা দেয়।
এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক
হিমেল গুরুতর আহত হন। তাকে
উদ্ধারের পর সিরাজগঞ্জ শহীদ
এম মনসুর আলী মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠানো হলে সেখানেই তার
মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের
জন্য মর্গে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্থ
ট্রাক দুইটি জব্দ করে থানায়
রাখা হয়েছে।
আকাশজমিন/আরআর