ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৩ জুলাই, ২০২৫ সময় : ৫:৩৩ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় আরিফ মিয়া (২১) নামে এক মোটরসাইকেল মেকানিকের মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) সন্ধায় উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর জামিরা এলাকার সরিষাবাড়ী - মাদারগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। নিহত আরিফ উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী এলাকার মুকুল মিয়ার ছেলে বলে জানা গেছে। সে দীর্ঘদিন ধরে চর জামিরা বাজারে মোটরসাইকেল মেকানিকের কাজ করতেন।

জানা যায়, বুধবার বিকালে একটি মোটরসাইকেল মেরামত করে রাস্তায় সেটি পরীক্ষা করতে নিয়ে যায় আরিফ। এ সময় হঠাৎই মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আরিফকে উদ্ধার করে প্রথমে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। পরে রাতে জামালপুর নেয়ার পথে সদর উপজেলার হাসিল বটলতলা এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হাসান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আমরা কোন অভিযোগ পাইনি।

 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর