ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

শাকিব খানের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৩ জুলাই, ২০২৫ সময় : ৭:৩৯ পিএম

বিনোদন ডেস্ক

আগামী ২০২৬ সালের ঈদুল ফিতরের একটি সিনেমায় কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সেই সিনেমাটি নির্মাণ করবেন আবু হায়াত মাহমুদ। যদিও সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। জানা গেছে, গত বুধবার রাতে  আনুষ্ঠানিকভাবে শাকিব খানের সঙ্গে এই সিনেমার চুক্তি স্বাক্ষর হয়। পরে এক ফেসবুক পোস্টে ছবির নির্মাতা আবু হায়াত মাহমুদ খবরটি জানিয়ে দেন।

সিনেমাটি প্রযোজনা করছেক্রিয়েটিভ ল্যান্ড প্রযোজক হিসেবে থাকছেন শিরিন সুলতানা, যিনি এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখালেন। এছাড়াও গল্প চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন; এতে সঙ্গে ছিলেন মোহাম্মদ নাজিম  উদ্দিন।

 

তবে সিনেমাটি প্রসঙ্গে তেমন বিস্তারিত কিছু জানাননি নির্মাতা আবু হায়াত মাহমুদ। বলে রাখা ভালো, এই নির্মাতা আড়াই শতাধিক নাটক, একাধিক ওটিটি কনটেন্ট, টিভিসি ডকুফিল্ম নির্মাণের অভিজ্ঞতা অর্জন করেছেন।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর