সিরাজগঞ্জ প্রতিনিধি / : 284
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের
চৌহালীতে পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকাসহ ৬ জুয়াড়িকে আটক করেছে। আটকের
বিষয়টি নিশ্চিত করেছেন, চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক।
শুক্রবার
(৪ জুলাই) দিবাগত রাত ১ঃ৩০ টার দিকে এ অভিযান চালানো হয়। আটকরা হলেন, চৌহালী উপজেলার
চরবিনানই গ্রামের বকুল সরকার (৫৪), গণি (২৯), শাহিন (৩০)। এ ছাড়া খাসপুকুরিয়ার এলাকার
রফিকুল ইসলাম (৪৫), সোলাইমান হোসেন (৪৫) ও চরসলিমাবাদ গ্রামের আব্দুল বাতেন (৫২)।
চৌহালী
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চরনাকালিয়া
গ্রামের শাহিন তালুকদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৬ জুয়াড়িকে আটকসহ ৮১৬৫০ টাকা
জব্দ করা হয়। এ ঘটনায় মামলা হলে শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।
আকাশজমিন/আরআর