ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

রাজশাহীতে পুলিশ কনস্টেবলদের ওরিয়েন্টেশন শুরু


  • আপলোড সময় : শনিবার ০৫ জুলাই, ২০২৫ সময় : ৫:১৬ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

রাজশাহী নগর পুলিশে নবনিযুক্ত পুলিশ সদস্যদের ১৫ তম ব্যাচের ওরিয়েন্টেশন শুরু হয়েছে। শনিবার আরএমপি পুলিশ ট্রেনিং স্কুলের আয়োজনে পুলিশ লাইন্স পিওএম কনফারেন্স রুমে ওরিয়েন্টেশন কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

অনুষ্ঠানের শুরুতে পুলিশ কমিশনার নবনিযুক্ত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের স্বপ্নের পেশাজীবনের প্রথম অধ্যায়ের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান।

এ সময় পুলিশ কমিশনার বলেন, মহান পেশার মর্যাদা ও শৃঙ্খলা অক্ষুন্ন রাখতে হবে সর্বদা। পুলিশ একটি ডিসিপ্লিন বাহিনী। তাই প্রতিটি পুলিশ সদস্যকে ডিসিপ্লিন মেনে কর্তৃপক্ষের বৈধ আদেশ যথাযথভাবে পালন করতে হবে।

পুলিশ কমিশনার বলেন, তোমরা বাংলাদেশ পুলিশের সবচেয়ে নবীন সদস্য। হাজার হাজার প্রার্থীর মধ্য থেকে বাছাই হয়ে আসা তোমাদের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ। বেসিক ট্রেনিং সম্পন্ন করে আজ বাস্তব প্রশিক্ষণের নতুন অধ্যায় শুরু হলো। এই ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে তোমাদের হাতে-কলমে পুলিশের দায়িত্ব ও কর্তব্যের বাস্তব প্রশিক্ষণ দেওয়া হবে।

উদ্বোধনী কোর্সে মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) ও ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।#

আকাশজমিন/আরআর

 

 

 

 


এ সম্পর্কিত আরো খবর