ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

সোনালী ব্যাংক নকলা শাখার ৩ কর্মকর্তা বিসিএস ক্যাডার হওয়ায় সংবর্ধনা


  • আপলোড সময় : শনিবার ০৫ জুলাই, ২০২৫ সময় : ৫:৩৭ পিএম

নকলা ( শেরপুর ) প্রতিনিধি

শেরপুরের নকলায় সোনালী ব্যাংক পিএলসি, নকলা শাখায় কর্মরত ৩ জন কর্মকর্তা ৪৪তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ায় সোনালী ব্যাংক পরিবার কর্তৃক সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ব্যাংক সময় শেষে ওই ৩ কর্মকর্তাকে আলাদা ভাবে অভিনন্দন জ্ঞাপনের পাশাপাশি ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সোনালী ব্যাংক পিএলসি, নকলা শাখায় কর্মরত যে তিন কর্মকর্তা ৪৪তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে নিজের কর্মস্থলের সহকর্মীদের আয়োজনে সংবর্ধনা পেলেন তারা হলেন, নাহিদ হাসান (ব্যাংক অফিসার), আবীর হাসান নাঈম (ব্যাংক অফিসার ক্যাশ), মো. মাহবুবে সুবহানী মারুফ (ব্যাংক অফিসার)।

জানা গেছে, সোনালী ব্যাংক পিএলসি, নকলা শাখার ব্যবস্থাপক (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) মো. মনিরুজ্জামান-এঁর নির্দেশ ও পরামর্শক্রমে ওই তিন কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো ও সংবর্ধনার আয়োজন করেন সোনালী পরিবারের অন্যান্যরা। প্রথমে ব্যাংকের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান তাদেরকে আলাদা আলাদা ভাবে ফুলেল শুভেচ্ছা জানান। এর পরে অন্যান্য সহকর্মীরা তাদের তিন সহকর্মীকে পর্যাক্রমে ফুলেল শুভেচ্ছা জানান। পরে সোনালী ব্যাংক পিএলসি, নকলা শাখায় কর্মরত সকল কর্মকর্তা তাদের সাথে সহকর্মীর স্মৃতি ধরে রাখতে একফ্রেমে ক্যামেরাবন্ধী হন।

এসময়, শাখা ব্যবস্থাপক (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) মো. মনিরুজ্জামান, প্রিন্সিপাল অফিসার মো. রফিকুল ইসলাম, সিনিয়র অফিসার রিয়াজুল জুয়েল, সিনিয়র অফিসার (ক্যাশ) মো. আনারুল হক, সিনিয়র অফিসার (ক্যাশ) এ.কে.এম আসাদুল্লাহ, ৪৪তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ অফিসার নাহিদ হাসান, আবীর হাসান নাঈম ও মো. মাহবুবে সুবহানী মারুফ এবং অফিসার সোহানুর রহমান সুমনসহ সোনালী ব্যাংক পিএলসি, নকলা শাখায় কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

এছাড়া তাদের চূড়ান্ত ফলাফল প্রকাশের পরেই সোনালী ব্যাংক পিএলসি, নকলা শাখায় কর্মরত ওই তিনজনকে বিভিন্ন মহলের পক্ষ থেকে সরাসরি ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর হিড়িক পরে যায়।

অনেকে ওই ৩ কর্মকর্তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রশংসা ও উৎসাহ প্রদানমূলক লেখা পোস্ট করেন। তাদের পোস্টে লেখেন, ‘আপনাদের মেধা, শ্রম, সততা, মননশীলতা, সৃষ্টিশীল, নিষ্ঠার সহিত কর্ম ও দায়িত্বশীলতা দেখে অন্যান্যরা অনুপ্রাণিত হবেন, তরুণরা সফল হওয়ার সাহস পাবেন। আপনাদের মতো কর্মকর্তাদের হাত ধরেই বাংলাদেশ উন্নয়নের দিকে সামনে এগিয়ে চলুক। আর আপনারা হয়ে উঠুন আমাদের গর্ব করার মতো ব্যক্তি হিসেবে। এরইমধ্যে নকলার সোনালী পরিবার আপনাদের ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে তৃপ্তীর গর্ব প্রকাশ করেছেন। আপনাদের চূড়ান্ত সফলতায় আজ সোনালী পরিবারের সবাই আনন্দিত, উৎফুল্ল। আপনাদের আগামীর পথ আরো মসৃন ও সুখময় হোক।

এছাড়া সোনালী ব্যাংক পিএলসি, নকলা শাখায় কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগন, নকলা প্রেসক্লাব, উপজেলার ভূরদী খন্দকার পাড়া কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থা, নকলা প্রবীণ ও প্রতিবন্ধী হিতৈষী সংস্থা, মানব কল্যাণ সংস্থাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যবসায়ীদের পক্ষ থেকে এবং অগণিত সাধারণ জনগণ (সেবা গ্রহীতা) সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর