ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গোয়ালন্দে আয়েশা আলী নেওয়াজ মহিলা মাদ্রাসা ও এতিমখানা উদ্বোধন


  • আপলোড সময় : শনিবার ০৫ জুলাই, ২০২৫ সময় : ৭:৪৪ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ইসলামের আলোকে ধর্মীয় শিক্ষার বিস্তার ঘটাতে আয়েশা আলী নেওয়াজ মহিলা মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুর ২ টার দিকে চর দৌলতদিয়া হামিদ মৃধার হাট রহমত প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় এ মহিলা মাদ্রাসা ও এতিমখানা উদ্বোধন করা হয়।

আয়েশা আলী নেওয়াজ মহিলা মাদ্রাসা ও এতিমখানার সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ আলী নেওয়াজ মোল্লার সভাপতিত্বে এবং আয়েশা আলী নেওয়াজ মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতী মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরা সদস্য ও রাজবাড়ী জেলা শাখার আমির এ‍্যাড. মো. নুরুল ইসলাম।


বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জায়ামাতে ইসলামী গোয়ালন্দ উপজেলা শাখার সেক্রেটারি , অ্যাডভোকেট মোশাররফ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়ালন্দ পৌর শাখার আমির মো. জালাল উদ্দিন প্রামানিক, জায়ামাতে ইসলামী গোয়ালন্দ পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মেহেদুল হাসান আক্কাস, জায়ামাতে ইসলামী দৌলতদিয়া ইউনিয়ন শাখার আমির, মোঃ আনোয়ার শেখ, সাধারণ সম্পাদক আবু সাঈদ সোহাগ, আদর্শ শিক্ষা ফেডারেশন উপজেলা শাখার সভাপতি, মোঃ আব্বাস আলী, উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ হারুন বেপারী প্রমুখ। এ সময় দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওলানা জামিল রহমান ফরিদী।

আকাশজমিন/আরআর

 

 

 


এ সম্পর্কিত আরো খবর