ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক

গোয়ালন্দে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত


  • আপলোড সময় : শনিবার ০৫ জুলাই, ২০২৫ সময় : ৯:০৮ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

"সুস্থ‍্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন" "একটি ফুটবল, একটি পৃথিবী" স্লোগানে এক জাকজমকপূর্ণ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে মমিনখাঁর হাট এলাকার এবং গোয়ালন্দ উপজেলা এলাকার সাবেক ফুটবল খেলোয়াড়দের সমন্বয়ে এ খেলাটি অনুষ্ঠিত হয়। এদিন দুদলে সোনালী অতিতের কমপক্ষে অর্ধ শতাধিক খেলোয়াড় উপস্থিত ছিলেন।

এসময় গোয়ালন্দের সাবেক খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের উপদেষ্টা শামীম শেখ, মো. লুৎফর রহমান, মো. সেলিম রেজা, সুজিত কুমার রায়, সোহানুর রহমান সোহান, তাহাজ্জুত হোসেন তাহা প্রমুখ।

শনিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী বিদ‍্যাপীঠ সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। প্রীতি ম‍্যাচটি আয়োজন করেন গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি।

নির্ধারিত সময়ের খেলায় গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব ২-২ মমিনখাঁর হাট ক্রীড়া ও সমাজকল‍্যাণ সংঘ। মমিনখাঁর হাট ক্রীড়া ও সমাজকল‍্যাণ সংঘের অধিনায়কের দায়িত্ব পালন করেন মো. ফরহাদ হোসেন এবং গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করেন মো. ফরহাদ হোসেন। খেলাটি পরিচালনার দায়িত্বে ছিলেন গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সদস্য ও ফুটবলার আলতাব মাহমুদ।

এসময় প্রীতি ফুটবল খেলায় গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের পক্ষে অংশ নেন মো. আরিফ হোসেন নারু, মো. ফরহাদ হোসেন, সিরাজুল ইসলাম চানমিয়া, মো. ফারুক হোসেন, কেএম সোহেল মাহমুদ, মাসুদ মিয়া, মো. সাঈদ মোল্লা, রুহুল আমীন, মো. সাজ্জাদ হোসেন, মো. জহিরুল ইসলাম, মো. সুলতান ফকির, মো. জাহিদুল ইসলাম, রেজাউল করিম, ঈমান আলী, এরশাদ মন্ডল, জিয়া রহমান।

মমিনখাঁর হাট ক্রীড়া ও সমাজকল‍্যাণ সংঘের পক্ষে খেলায় অংশ নেন, মুহাম্মদ ফরহাদ মিয়া, ফয়সাল ইবনে মোস্তফা, আনোয়ার হোসেন, সেলিম শাহরিয়ার, জামান কাজী, লুৎফর রহমান, মমিনুল ইসলাম, মকবুল হোসেন, আব্দুল আলীম, রতন হোসেন, আশরাফুল ইসলাম, সোবাহান, মো. হারুন হোসেন , মোকলেছুর রহমান প্রমুখ।

প্রীতি ফুটবল ম‍্যাচ সম্পর্কে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন বলেন, ভাতৃত্বের বন্ধন অটুট রাখতে এবং নতুন প্রজন্মদের মাঠে ফেরাতে আমাদের এমন আয়োজন। আমরা সপ্তাহের অন্তত ছুটির দিন অর্থাৎ শুক্রবার বিভিন্ন দলের সোনালী অতীত খেলোয়াড়দের সাথে প্রীতি ম‍্যাচে অংশ নেয়। এতে করে সকলের সাথে ভাতৃত্বের সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর