ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

ক্যান্সারে আক্রান্ত বিপন্না রানীর বাঁচার আকুতি


  • আপলোড সময় : সোমবার ০৭ জুলাই, ২০২৫ সময় : ৪:৪১ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার গোবিন্দ মন্দির সংলগ্ন শ্রী বাদল বাদ্যকর এর মৃত স্ত্রী মিরা রানীর একমাত্র মেয়ে বিপন্না রানী (২৬) এখন মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না, দরিদ্র বাবা ও স্বামী বিপ্লব ঘোষ। গাইবান্ধার মহিমাগঞ্জ উপজেলার শ্রীপতিপুর গ্রামে ঘোষপারা এলাকায় বিপন্না রানী ও তার স্বামী বিপ্লব ঘোষ থাকেন।

২০১৮ সা‌লে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়। বিবাহিত জীবনে তাঁরা সুখী ছিলেন। তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয় মেয়ের নাম অহনা ঘোষ বয়স ৬ বছর।


বিপন্না রানী বগুড়া জিয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। চিকিৎসক জানিয়েছেন, সে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। তার এখন উন্নত চিকিৎসার প্রয়োজন এতে অনেক টাকা লাগবে।

বিপন্না'র পরিবার বলেন, ধার দেনা ও মানুষের কাছে থেকে সাহায্য সহযোগীতা নিয়ে বিপন্নার চিকিৎসায় ইতোমধ্যে প্রায় ৪ লাখ টাকা ব্যয় করেছি। এখন উন্নত  চিকিৎসার জন্য আর প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার প্রয়োজন। যা আমাদের পক্ষে আর ব্যায় সম্ভব না। তাই সমাজের বিত্তশালী, ধনবান ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সাহায্য কামনা করছি। সাহায্য পাঠানোর জন্য: বিপন্না রানীর ব্যক্তিগত বিকাশ ও নগদ নম্বর:  01936389524

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর