ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

পাটগ্রাম ও হাতীবান্ধায় চার দিনে গ্রেপ্তার ১৪ জন


লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর

  • আপলোড সময় : সোমবার ০৭ জুলাই, ২০২৫ সময় : ৪:৪৪ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট জেলা  পাটগ্রাম থানায় হামলা ভাঙচুর চালিয়ে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার রাত রোববার (০৬ জুলাই) সকালে পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।  নিয়ে পাটগ্রাম হাতীবান্ধা দুই থানার দুই মামলায় গত চার দিনে ১৪ জনকে গ্রেপ্তার করল পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন রেস্তোরাঁ শ্রমিক দলের সদস্য ভ্রাম্যমাণ আদালতে এক মাসের দণ্ডপ্রাপ্ত আসামি বেলাল হোসেন, পৌর নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক লাজু হোসেন, পৌর নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য মিজানুর রহমান এবং সন্দেহভাজন আসামি জুলফিকার আলী।

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, পাটগ্রাম থানায় পুলিশের করা মামলায় ২৭ জন নামীয় আসামির মধ্যে তিনজন এবং দুজন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার পুলিশি পাহারায় তাদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর