সিরাজগঞ্জ প্রতিনিধি / : 175
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের
রায়গঞ্জ উপজেলার নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম
পরিদর্শন ও সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা
আখতার বলেছেন, ‘সারা দেশে হাওর-বাঁওড়, বিল, জলাশয় সবখানেই ইজারা নিয়ে সমস্যা রয়েছে,
আমরা জলমহাল ইজারা নীতিমালা পরিবর্তন করব।’
রবিবার
(৬ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্যসম্পদ
ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘প্রকৃত মৎস্যজীবীরা যেখানে আছেন, সেখানকার জলমহালের একমাত্র
অধিকার সেই মৎস্যজীবীদের।’ তিনি আরো বলেন, ‘জুলাইয়ে বাংলাদেশের
ছাত্র-যুবক ও তরুণরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমে দেশের এত বড় একটা পরিবর্তন এনেছে।
এখন সরকার থেকে যদি তাদের কর্মসংস্থান ও প্রশিক্ষণ দিতে না পারি, তাহলে এটা আমাদের
ব্যর্থতা।’
জেলা
প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক
ড. মো. আব্দুর রউফ ও জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান। এর আগে সকালে উপদেষ্টা উপজেলার
সোনাখাড়া ইউনিয়নের বাশাইল গ্রামে প্রান্তিক পোলট্রি খামারিদের সঙ্গে ইউটিসির উদ্যোগে
হাঁস-মুরগির পালন বিষয়ে উঠান বৈঠক করেন এবং জয়সাগর দিঘিতে মাছ অবমুক্ত করেন।
আকাশজমিন/আরআর