ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

ত্রিশা‌লে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্য


  • আপলোড সময় : সোমবার ০৭ জুলাই, ২০২৫ সময় : ৫:০৩ পিএম

 ত্রিশাল (ময়মন‌সিংহ) প্রতি‌নি‌ধি :

ময়মন‌সিং‌হের ত্রিশা‌লে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু হ‌য়ে‌ছে। জানা গে‌ছে, র‌বিবার (৬ জুলাই) বেলা ১১টার সময় ত্রিশাল চরপাড়া গ্রা‌মের তারেক মিয়ার ফিশারিতে মোঃ আবু হানিফা (৬৫) শ্রমিক হি‌সে‌বে কাজ করার সময় ফিশারির পারে বিচ্ছিন্ন অবস্থায় প‌রে থাকা কারেন্টের তারে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই পড়ে থাকেন পরবর্তীতে এলাকাবাসী নিহতের পরিবার ও থানা পুলিশকে মুঠোফোনে জানালে নিহতের স্বজন তা‌কে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মোঃ আবু হানিফা (৬৫) ত্রিশার উপ‌জেলার বীর রামপুর ভাটিপাড়া গ্রা‌মের মৃত ইসহাক আলী ছে‌লে। এবিষয়ে ত্রিশাল থানার অ‌ফিসার ইনচার্জ মনসুর আহ‌মেদ‌কে কল দিয়ে পাওয়া না যাওয়ায় ওসি (তদন্ত) মোবারক হো‌সেনকে কল দিলে তিনি এসআই সবুজকে কল দিয়ে বিস্তারিত জানতে বলেন। কিন্তু এসআই সবুজকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।


এ সম্পর্কিত আরো খবর