ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

স্ত্রী তালাক দেয়ায় স্বামীর কান্ড


  • আপলোড সময় : সোমবার ০৭ জুলাই, ২০২৫ সময় : ৫:০৬ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রী তালাক দেওয়ার দুই দিনের মাথায় অভিমান ও হতাশায় শামিম হোসেন (৩৪) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান। রবিবার (৬ জুলাই) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামে। নিহত শামিম হোসেন ওই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তার সংসারে ১০ বছর বয়সী এক মেয়ে এবং ৬ বছর বয়সী এক ছেলে আছে।

স্থানীয় সুত্রে জানা যায়, প্রায় একযুগ আগে গোন্তা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে শামিম হোসেন উপজেলার উপর সিলট গ্রামের জিয়াউর রহমানের মেয়ে জান্নাতি খাতুনকে বিয়ে করেন। তাদের সংসারে একটি মেয়ে ও একটি ছেলে আছে।

এ দিকে আত্মহত্যা কারী শামিমের ভাই সাগর প্রবাসে থাকেন। তিনি সম্প্রতি বাড়ি করার জন্য ভাই শামিমের কাছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা পাঠান। যে টাকা শামিম স্ত্রী জান্নাতির কাছে রেখে দেন। আর জান্নাতি শামিমের ভাইয়ের পাঠানো বাড়ি করার ওই টাকা নিয়ে বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে স্বামী- স্ত্রীতে প্রায় সপ্তাহকাল ব্যাপী কলহ চলছিল।

আর কলহের জেরে গত বৃহস্পতিবার রাগ করে শামিমের স্ত্রী শামিমকে তালাক দেন। এতে তিনি মানুষিক ভাবে ভেঙ্গে পড়েন এবং গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এ ব্যাপারে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) জিয়াউর রহমান জানান, আত্মহত্যা বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর