ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

রাজশাহীর থানা থেকে লুণ্ঠিত বিদেশী পিস্তল-গুলি উদ্ধার


  • আপলোড সময় : সোমবার ০৭ জুলাই, ২০২৫ সময় : ৭:১৩ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

রাজশাহীর থানা থেকে লুণ্ঠিত পুলিশের ব্যবহৃত বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। রবিবার দিবাগত মধ্যরাতে নগরীর টিকাপাড়া এলাকায় অভিযান চালিয়ে বালুর নিচে লুকিয়ে রাখা অবস্থায় ৭.৬২ মি.মি. বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়। সোমবার রাজশাহী র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গত বছর ছাত্র আন্দোলন চলাকালীন রাজশাহী নগরীর বিভিন্ন থানা থেকে আগ্নেয়াস্ত্র লুটের ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে ওই সময়ে থানা থেকে লুণ্ঠিত গুলিসহ আগ্নেয়াস্ত্রের খোঁজ পেয়ে র‌্যাব নগরীর টিকাপাড়া এলাকায় অভিযান চালায়।

এসময় ওই এলাকায় বালুর নীচে পুতে রাখা অবস্থায় বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। নগরীর বোয়ালিয়া থানার ওসির উদৃতি দিয়ে র‌্যাব জানায়, উদ্ধার কার অগ্নেয়ান্ত্র পুলিশের ব্যবহৃত। যা থানা থেকে লুণ্ঠিত। তবে কোন থানা থেকে লুণ্ঠিত তা নিশ্চিত হতে পারেনি র‌্যাব। উদ্ধারকৃত পিস্তল, ম্যাগজিন ও গুলি মহানগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আউনগত ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।#

আকাশজমিন/আরআর

 

 

 


এ সম্পর্কিত আরো খবর