ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

নকলায় সড়ক দুর্ঘটনায় ৭ মাসের এক কন্যা শিশুসহ হতাহত ৬


  • আপলোড সময় : সোমবার ০৭ জুলাই, ২০২৫ সময় : ৭:১৫ পিএম

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ মাসের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির পিতা-মাতা ও সিএনজির চালকসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার ১১টার দিকে উপজেলার পাইস্কা বাইপাস মোড়ে ঢাকা-শেরপুর মহাসড়কে এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটে।


নিহত শিশুটি ময়মনসিংহের ফুলপুর উপজেলার প্রসেনজিৎ ও তন্দ্রা দম্পতির একমাত্র কন্যা সন্তান। শিশুটির পিতা-মাতাসহ অন্যান্য আহতরা হলেন, সিএনজি চালক বাবলা (৪০), সিএনজির যাত্রী নকলা উপজেলার পাঠাকাটা গ্রামের ইমরান (৩৫) ও পূর্বধলা উপজেলার সেতু (২০)। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


জানা গেছে, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিটি ঘটনাস্থলে পৌঁছালে শেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সিয়াম এক্সক্লুসিভ নামে যাত্রীবাহী একটি বাস সিএনজিটিকে সামনে থেকে ধাক্কা দিলে তা দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয় এবং শিশুটির পিতা-মাতা ও সিএনজির চালকসহ ৫ জন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মালিহা নুঝহাত শিশুটিকে মৃত ঘোষণা করেন এবং আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার বাস ও সিএনজি জব্দ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান বলেও তিনি জানান।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর