ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সভাপতি জি.এম. মঈন উদ্দিন হিরুকে সদস্য পদ থেকে বহিষ্কার


  • আপলোড সময় : সোমবার ০৭ জুলাই, ২০২৫ সময় : ৮:২০ পিএম

দিনাজপুর প্রতিনিধি :

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর ২৯৩৬ থেকে সংগঠনের সভাপতি জি.এম. মঈন উদ্দিন হিরু-কে তার সদস্য পদ থেকে স্থায়ীভাবে খারিজ/ বহিষ্কার করা হয়েছে। ৫ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জি.এম. মঈন উদ্দিন হিরু-এর বিরুদ্ধে ইউনিয়নের গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ড, সংগঠনের অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং ভূয়া সাংবাদিকদের নিয়ে একটি আলাদা গ্রুপ গঠন করার অভিযোগ রয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতভাবে তার সদস্যপদ বাতিল এবং বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জি.এম. মঈন উদ্দিন হিরু এর পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ‘সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬)’ এর নাম ব্যবহার করে কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না। এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।

 

এ সিদ্ধান্তে স্বাক্ষর করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাদাকাত আলী খান এবং সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম (রিপন)। অনুলিপি দিনাজপুর শ্রম অধিদফতর, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের বরাবর প্রেরণ করা হয়েছে।

উল্লেখ এর আগে, জি এম মঈন উদ্দিন হিরু গঠনতন্ত্র শ্রম আইন ভঙ্গ করে নিজেকে আজীবন ইউনিয়ন সভাপতি ঘোষণা করেন। তার বিরুদ্ধে অন্যায় ভাবে ইউনিয়নের প্রকৃত সাংবাদিকদের বহিষ্কার করার অভিযোগে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।

আকাশজমিন/আরআর

 

 

 


এ সম্পর্কিত আরো খবর