ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ভালুকায় ছাত্রদলের নাম ভাঙিয়ে সন্ত্রাসে জড়ানো চলবে না, ছাত্রদল নেতার হুঁশিয়ারি


  • আপলোড সময় : মঙ্গলবার ০৮ জুলাই, ২০২৫ সময় : ৪:৫৮ পিএম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ভালুকা উপজেলায় ছাত্রদলের নাম ব্যবহার করে কিশোর গ্যাং গঠন, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জনজীবনে অস্থিরতা সৃষ্টির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভালুকা উপজেলা ছাত্রদল। সোমবার (৭ জুলাই) রাতে ভালুকা পৌর এলাকার একাধিক স্থানে মারামারির ঘটনা ঘটে। ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রদলের পক্ষ থেকে কড়া বার্তা দেন সংগঠনের উপজেলা সদস্য-সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান।

তিনি এক বার্তায় বলেন: "ছাত্রদলের নাম ব্যবহার করে যারা ভালুকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর গ্যাং তৈরি করার চেষ্টা করছেন এবং রাস্তাঘাটে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছেন-তাদেরকে ভালুকা উপজেলা ছাত্রদল কোনোভাবেই প্রশ্রয় দিবে না। ছাত্রদল একটি আদর্শিক ছাত্র সংগঠন, এখানে সন্ত্রাসীদের কোনো স্থান নেই।"

রিয়াদ পাঠান আরও বলেন, কিছু ব্যক্তি ছাত্রদলের পরিচয় ব্যবহার করে নিজেদের স্বার্থে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এসব কর্মকাণ্ড শুধু সংগঠনের ভাবমূর্তি নষ্ট করে না, বরং প্রকৃত ছাত্র নেতাকর্মীদের উপর নেতিবাচক প্রভাব ফেলে। “ভালুকা ছাত্রদল সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিল, আছে এবং থাকবে। যারা দলকে ঢাল হিসেবে ব্যবহার করে এলাকায় ভয়ভীতি দেখিয়ে বেড়াচ্ছেন, তারা বিএনপি ও ছাত্রদলের শত্রু।"

সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে যারা মদদ দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ও সামাজিকভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

ভালুকা উপজেলা ছাত্রদল দীর্ঘদিন ধরেই বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়ে আসছে। রাস্তায় শান্তিপূর্ণ কর্মসূচি, লিফলেট বিতরণ, আলোচনা সভা ইত্যাদির মাধ্যমে তারা সরকারের নানা অন্যায়-অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে। “আমরা ছাত্রদের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করছি। সেই সংগ্রামে কেউ সন্ত্রাস ঢুকিয়ে দিলে, সে আমাদের কেউ না-বলেন ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর