ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইনানীতে গভীর নলকূপের গর্ত থেকে দুই দিন ধরে জ্বলছে আগুন এল নিনো ও যুদ্ধের প্রভাবে নতুন খাদ্যসংকটের সতর্কবার্তা বিশ্বব্যাংকের দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফসহ চারজনের রায় আজ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: ৬৮ জনের মৃত্যু, ৩ দিনের রাষ্ট্রীয় শোক সৌদিতে মাঝআকাশে উড়িয়ে দেওয়া হলো হুথিদের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা জাপান সফরের তৃতীয় দিনে একাধিক স্বাস্থ্যকেন্দ্র ও জাদুঘর ঘুরে দেখলেন জুবাইদা রহমান ইসরায়েলে ঝুলন্ত পার্লামেন্ট: সরকার গঠন নিয়ে তীব্র অনিশ্চয়তা ইসরায়েল নির্বাচনে আরবদের চমক: কারচুপির অভিযোগে সরব লিকুদ পার্টি

মির্জাপুরে হুমকির প্রতিবাদে প্রবাসী স্ত্রীর সংবাদ সম্মেলন


  • আপলোড সময় : মঙ্গলবার ০৮ জুলাই, ২০২৫ সময় : ৫:২৬ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি॥

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের উত্তর রাজাবাড়িতে(মির্জাপুর ক্যাডেট কলেজ) যৌথ মালিকানায় অবৈধ দখল ও পার্টনারকে বিল্ডিংয়ে থাকতে দিবে না বলে হুমকি প্রদানে ন্যায় বিচারের আশায় টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করছেন ভূক্তভোগী প্রবাসী জুয়েলের স্ত্রী শারমিন। অবৈধভাবে বিল্ডিং দখলের পাশাপাশি রয়েছে কোটি টাকা আত্নসাতের অভিযোগ।

রেমিটেন্স যোদ্ধা প্রবাসী জুয়েল মিয়ার স্ত্রী শারমিন আক্তার লিখিত বক্তব্যে জানান যে, একই গ্রামের অধিবাসী নিকট আত্বীয় গাজীপুর জেলার জয়দেবপুর থানার এস.আই আব্দুল আলিম ও তার স্ত্রী শাহনাছ আক্তারের সাথে যৌথভাবে  শতাংশ জমি ক্রয় করে আমার স্বামী যৌথভাবে ৪ তলা ভবন নির্মাণ শুরু করে। ভবন নির্মান বাবদ মোট ব্যয় হয় এক কোটি দুই লক্ষ টাকা। যাহা দুইপক্ষ সমহারে বহন করি। আমার  স্বামী দুই কিস্তিতে ১৪/১১/২০২৪ তারিখে জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামায় একান্ন লক্ষ নির্মান ব্যয় বাবদ আসামীদের প্রদান করে। তবে ১৭ লক্ষ টাকা বাকি থাকায় আমার ১ম, ২য় ও ৩য় তলার ফ্ল্যাওে ভাড়া আসামীগণ আদায় করে নেয়। তিনটি ফ্ল্যাটের ভাড়া মাসিক একুশ হাজার করে চার বছরে ১০ লক্ষ ৮ হাজার টাকা আসামী আব্দুল আলিম আদায় করে। কথা ছিল বকেয়া  ১৭ লক্ষ টাকা পরিশোধ করার সময় ভাড়া থেকে আদায়কৃত টাকা আসামীগণ ফেরত দিবে।

কিন্তু  একমাস পর ভাড়ার টাকার কথা বললে আসামীগণ ভাড়া টাকা দিতে অস্বীকার করে এবং আমাকে ও আমার লোকজনকে মারতে আসে। আসামীগণ ভাড়ার ১০ লক্ষ ৮ হাজার ও ভবন নির্মাানের ২য় কিস্তিতে দেয়  ১৭ লক্ষ টাকা এভাবে মোট ২৭ লক্ষ ৮০০০ হাজার  টাকার কথা অস্বীকার করে। উল্টো আমার নিকট অসৎ ভাবে টাকা দাবি করে এবং আমাকে বিল্ডিয়ে থাকতে দিবে না বলে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে এবং আমার ভাড়াটিয়াদের সাথে সবসময় অশালীন আচরণ করে যাহাতে ভাড়াটিয়ারা বাড়ি ছেড়ে চলে আয়।

৩০ জুন ও ১ জুলাই তারিখে আমার ফ্ল্যাটে ঢুকে পানির কল ভাংচুর করে এবং পানির মটরের লাইন জোর পূর্বক বন্ধ কে দেয়। ইতিপূর্বে অত্যাচারিত হয়ে ২০২৫ সালের ১০ এপ্রিল আসামীদের বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা করলেও আসামী আব্দুল আলিম পুলিশ হওয়ায় স্থানীয় থানা পুলিশ কোন ব্যবস্থা গ্রহন করেনি। মির্জাপুর থানা আমলী আদালতে সি আর মোকদ্দমা দায়ের করিয়াছি তার পর থেকে আসামীগণ আমাকে হত্যাসহ মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে এবং আমার স্বামীর বিল্ডিং দখলের পায়তারা করছে।  সংবাদ সম্মেলনে প্রবাসী জুয়েল মিয়ার স্ত্রীর পাশে উপস্থিত ছিলেন মোঃ মিনহাজ উদ্দিন, চায়না বেগম ও আকলিমা আক্তার।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর