ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

সাংবাদিককে যারা শত্রু ভাবে, তারা দেশের শত্রু : মোমিন মেহেদী


  • আপলোড সময় : মঙ্গলবার ০৮ জুলাই, ২০২৫ সময় : ৫:৪৪ পিএম

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সাংবাদিককে যারা শত্রু ভাবে, তারা দেশের শত্রু। এরা রাজনীতির নামে অপরাজনীতি করতে অতিতের ফ্যাসিস্টদের পথে অগ্রসর হচ্ছে। ‘গণমাধ্যমের টুটি চেপে ধরার রাজনীতি বনাম মব-এর বাংলাদেশ থেকে উত্তরণের পথ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। 

৮ জুলাই বিকেল ৩ টায় ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনাতনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার প্রমুখ।

 

তিনি এসময় আরো বলেন, দেশের রাজনীতিতে নব্য ফ্যাসিস্টরা আসছে। ছাত্র-যুব-জনতাকে বোকা বানিয়ে আজ জাতির সাথে রাজনীতির খেলা খেলছে। যে খেলায় আজ আমাদের মা- বোন নিরাপত্তাহীনতায় ভুগছে। যারা রাজপথে প্রকাশে সাংবাদিকদেরকে হুমকি দিচ্ছে। তারা জনগণের ভোট পাওয়ার আগেই জনগণকে নিয়ে অতিতের ফ্যাসিস্টদের মত নোংরা খেলায় মেতে উঠেছে। এদেরকে এখনই না বলুন।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর