ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

গোলাম দস্তগীর গাজীর শেয়ার-ব্যাংক হিসাব অবরুদ্ধ


  • আপলোড সময় : মঙ্গলবার ০৮ জুলাই, ২০২৫ সময় : ৫:৫২ পিএম

সাবেক বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নামে থাকা ১২ কম্পানির শেয়ার, ৯টি ব্যাংক হিসাব তিনটি গাড়ি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। অবরুদ্ধ হওয়া এসব সম্পদের মূল্য ধরা হয়েছে ২৪ কোটি ৩১ লাখ ৭১ হাজার ২৩৬ টাকা রয়েছে।

আজ মঙ্গলবার ( জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত আদেশ দেন। একই সঙ্গে গোলাম দস্তগীর গাজী তার স্ত্রী হাসিনা গাজীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এদিন দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার আবেদন করেন।  আবেদনে বলা হয়, আসামির বিরুদ্ধে মামলা তদন্তাধীন। তদন্তকালে জানা যায়, আসামি অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছে। কারণে তার নিজ স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের শেয়ার, বিভিন্ন ব্যাংক হিসাব, গাড়ি অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে গত মার্চ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গোলাম দস্তগীর গাজী তার স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে মামলা করে দুদক। এতে গোলাম দস্তগীর গাজীর ৪৪৮ কোটি টাকার সম্পদের তথ্য উল্লেখ করা হয়। এর মধ্যে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ২৩ কোটি ৫১ লাখ ৩৩ হাজার ৫৮০ টাকা।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর