ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

দিনে কেউ স্কুলশিক্ষক ও ইলেকট্রিক মিস্ত্রী , রাতে ভয়ংকর ডাকাত


  • আপলোড সময় : বুধবার ০৯ জুলাই, ২০২৫ সময় : ৩:৪৭ পিএম

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় ডাকাতির ঘটনায় ডাকাত দলের চার সদস্য কে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাড়া ডাকাতি কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ( জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব  তথ্য জানায় ভাঙ্গা থানা পুলিশ অফিসার ইনচার্জ মোহাম্মাদ আশরাফ হোসেন।

ডাকাত দলের চার সদস্য হলেন নগরকান্দা উপজেলার শ্রীরাঙ্গাল গ্রামের আলিম শেখের ছেলে দ্য ন্যাশনাল ইসলামিক প্রি ক্যাডেট স্কুলের পরিচালক মোক্তার হুসাইন ওরফে মোকা (৪৫), ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী গ্রামের মান্নান শেখের ছেলে ইলেকট্রিক মিস্ত্রি কিবরিয়া শেখ (৩৫), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরবাহাড়া গ্রামের মৃত সেকের শেখের ছেলে শহিদুল ওরফে শহিদ (৪৫) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শ্রীনগর গ্রামের পরিতোষ রায়ের ছেলে পার্থ রায় (৪২)

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনায় মামলা করে ভুক্তভোগীরা। ডাকাতরা গৃহকর্তা নারীদের পাঁচজনকে কুপিয়ে আহত করেন। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মূল পরিকল্পনাকারী মোক্তার কিবরিয়াকে গ্রেপ্তার করে। মোক্তার স্কুল পরিচালনার অন্তরালে এবং কিবরিয়া ইলেকট্রিক মিস্ত্রির অন্তরালে ডাকাতি করে।

অন্যদিকে গত ৩০ মে উপজেলার আলগি ইউনিয়নের শাহামুল্লুকদী গ্রামে একই রাতে দুই বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে। সেই মামলায় অপর আসামি শহিদুল পার্থ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এদের তথ্যের ভিত্তিতে পাঁচ ভরি স্বর্ণালংকার জব্দ করা হয়।

ভাঙ্গা থানা পুলিশ অফিসার ইনচার্জ মোহাম্মাদ আশরাফ হোসেন বলেন, পূর্ব সদরদী গ্রামে ক্যাডেট স্কুল পরিচালনাকারী মোক্তার ইলেকট্রিক মিস্ত্রি কিবরিয়া বিভিন্ন এলাকা থেকে ডাকাত দলকে হায়ার করে নিজেরাই ডাকাতি সংঘটিত করে। অন্যান্য ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতের সোপর্দ করা হব।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর