ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

নকলায় যৌথবাহিনীর অভিযান: ১১টি মামলা ও জরিমানা আদায়


  • আপলোড সময় : বুধবার ০৯ জুলাই, ২০২৫ সময় : ৫:২১ পিএম

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় আঞ্চলিক মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনী, পুলিশ ও ট্রাফিক পুলিশ বিভাগের যৌথ অভিযানে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১১টি প্রশিকিউশন মামলা করাসহ ১২ হাজার ৫০০ টাকা নগদ জরিমানা আদায় করা হয়েছে। বুধবার সকালে নকলা পৌর শহরের দক্ষিণ বাজারস্থ ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযানের নেতৃত্ব দেন নকলা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. মাসুম মিয়া ও নকলা-নালিতাবাড়ী ট্রাফিক জোনের টিএসআই মাহফুজুর রহমান। এসময় সেনাবাহিনী, পুলিশ ও ট্রাফিক পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

টিএসআই মাহফুজুর রহমান জানান, অনুমোদিত কাগজপত্র না থাকায় ৭টি মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত থ্রি-হুইলার আটক করা হয়েছে। পরে সড়ক-যানবাহ আইনে আটককৃত যানবাহনের বিরুদ্ধে ১১টি প্রশিকিউশন মামলা করাসহ নগদ ১২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর