ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

আইসিসি থেকে সুখবর পেলেন হৃদয়-সাকিব


  • আপলোড সময় : বুধবার ০৯ জুলাই, ২০২৫ সময় : ৬:১১ পিএম

ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দলের পারফরম্যান্স ভালো না হলেও এই সিরিজে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন জাকের আলি। সেটার প্রভাব পড়েছে তার র‍্যাংকিংয়ে।

প্রথম ম্যাচে ৬৪ বলে ৫১ রান করেন জাকের। দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ২৪ রান। আর সিরিজের শেষ ম্যাচে ২৭ রান করেন এই উইকেটকিপার ব্যাটার। এমন পারফরম্যান্সে র‌্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়েছেন তিনি। ফলে এখন ৫৯ নম্বরে অবস্থান করছেন জাকের।

ব্যাটারদের তালিকায় উন্নতি করেছেন তাওহিদ হৃদয়ও। সিরিজের শুরুটা ভালো হয়নি হৃদয়ের। তবে শেষ দুই ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন তিনি। টানা ফিফটি পেয়েছেন। দুই ম্যাচেই করেছেন ৫১ রান করে এই ব্যাটার। এ ছাড়া প্রথম ম্যাচে ৬১ বলে ৬২ রানের ইনিংস খেলা তানজিদ হাসান তামিম এগিয়েছেন ১৯ ধাপ। তিনি বর্তমানে আছেন ৮৫ নম্বরে। তবে পিছিয়েছেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। ৮ ধাপ পিছিয়ে লিটন আছেন ৭৮ নম্বরে। আর শান্ত ৬ ধাপ পিছিয়ে আছেন ৩৪ নম্বরে।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তানজিম হাসান সাকিব। তিন ম্যাচে ৬ উইকেট শিকার করে ১৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৯২ নম্বরে। দুই ধাপ এগিয়ে ২৬ নম্বরে আছেন তাসকিন আহমেদ। আর মুস্তাফিজুর রহমান ১১ ধাপ পিছিয়ে ৪৬ নম্বরে অবস্থান করছেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর