ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাব মার্কার কাগজ নিয়ে কেন্দ্রে জামায়াত এজেন্টরা: ফয়সল আমীন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন নেতার আমৃত্যু কারাদণ্ড পকেটে থাকা আইফোনের সূত্র ধরেই মিলল সাবেক বিমান বাহিনী কর্মকর্তার পরিচয় জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার মিরপুর-১০ গোলচত্বরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বিভিন্ন স্টেশনে আটকা একাধিক ট্রেন বঙ্গোপসাগরে জাপানের ‘বিগ-বি’ ও বাংলাদেশের ভূরাজনৈতিক সমীকরণ ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্র প্রদেশ, নিহত ৫ কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর, কাঠগড়ায় ড্যাব

আশাশুনির মরিচ্চাপ নদী থেকে নারীর মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১০ জুলাই, ২০২৫ সময় : ৪:১০ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

আশাশুনি উপজেলার মরিচ্চাপ নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বাউশুলি-মাদরা গ্রামের মাঝে স্লুইস গেট সংলগ্ন মরিচ্চাপ নদীর তীরে বুধবার (৯ জুলাই) বিকালে মরদেহ ভাসতে দেখা যায়। মাদরার ইয়াছিনের বাড়ির নিকটবর্তী মরদেহ দেখতে পেয়ে গ্রাম পুলিশ মাহমুদ হাসান থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করেন।


মরদেহে পচন ধরায় নারী না পুরুষ শনাক্ত কঠিন হলেও হাতে পরিহিত শাঁখা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হিন্দু ধর্মালম্বী মহিলা। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ থানায় আনা হয়েছে এবং লাশ শনাক্তের জন্য চেষ্টা চালান হচ্ছে।


আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন জানান, মরদেহ উদ্ধারের পর শনাক্তের চেষ্টা চালান হচ্ছে। সাথে সাথে লাশ মর্গে পাঠানোর তোড়জোড় চলছে বলে তিনি জানান।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর