ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ বাংলাদেশীকে ঠেলে পাঠাল বিএসএফ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১০ জুলাই, ২০২৫ সময় : ৪:৪৯ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত সংলগ্ন আড়াপা এলাকা দিয়ে ফের ২১ জন বাংলাদেশীকে ঠেলে পাঠিয়েছে (পুশ ইন করেছে) ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই ২১ জনের মধ্যে ১৯ জন হিজড়া (তৃতীয় লিঙ্গ), আর দুজন পুরুষ। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাদের পুশইন করা হয়। এরপর বিজিব সদস্যরা তাদের আটক করেন। বিজিবির বিজয়পুর ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

বিজয়পুর ক্যাম্পে কর্মরত বিজিবি সদস্যরা জানান, বিজয়পুর এলাকার সীমান্ত পিলার নং ১১৪৮/ এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আড়াপাড়া দিয়ে ওই ২১ বাংলাদেশীকে পুশইন করা হয়। সময় সেখানে টহলরত বিজিবির সদস্যরা দেখতে পেয়ে তাদের আটক করে স্থানীয় জেলা পরিষদ বাংলোতে নিয়ে যান। আটক ব্যক্তিদের বাড়ি ঢাকা, চট্টগ্রাম, মৌলভীবাজার, জামালপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, পটুয়াখালী ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলায়।

 

আটক ব্যক্তিরা বিজিবির জিজ্ঞাসাবাদে জানান, তারা কাজের সন্ধানে দিল্লিতে গিয়েছিলেন। গত কয়েকদিনে দিল্লির পুলিশ তাদের ধরে নিয়ে একত্রিত করে। এরপর বুধবার দিল্লি থেকে বিমানে করে প্রথমে আসামে নিয়ে যায়। পরে বৃহস্পতিবার ভোরে বিএসএফ সদস্যরা বিজয়পুর সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়। জিজ্ঞাবাদ পরিচয় সনাক্তের পর বৃহস্পতিবার বিকেলে আটকদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। দুর্গাপুর থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে মামলা করা হবে। শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর