ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সক্ষমতার অর্ধেক উৎপাদনে কয়লা বিদ্যুৎকেন্দ্র, বাড়ছে লোডশেডিং ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২, আহত ১ সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা

ড. ইউনূসকে ধন্যবাদ দিলেন মির্জা ফখরুল


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১০ জুলাই, ২০২৫ সময় : ৫:১৩ পিএম

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ নির্দেশনা দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সেই দাবি জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত আলোচনাসভায় যোগ দিয়ে মির্জা ফখরুল এ দাবি জানান। আলোচনাসভায় মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারকে সীমান্ত হত্যাকে গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান।

ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ড. ইউনূসকে ধন্যবাদ তার নির্দেশনার জন্য। অত্যন্ত ইতিবাচক তার এই নির্দেশনা। বিএনপির দাবি, আগামীর এই নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে ফখরুল বলেন, ‘মার্কিন ৩৫ শতাংশ শুল্ক আরোপে পোশাক শিল্প শুয়ে পড়বে। এটা বড় সমস্যা তৈরি হবে। সরকার মনোযোগ দিয়ে এ বিষয়ে কাজ করবে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর