ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১০ জুলাই, ২০২৫ সময় : ৫:৪৫ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি :

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে। এবার রাজশাহী শিক্ষাবোর্ডে পাশের ৭৭ দশমিক ৬৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন। রাজশাহী বোর্ডে এবারের পাশের হার বিগত সাত বছরের মধ্য সর্বনিম্ন। বৃহস্পতিবার রাজশাহী শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফলে এ তথ্য জাান গেছে।

রাজশাহী শিক্ষা বোর্ডে এ বছর পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮২ হাজার ৭৯২ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন। পাসকৃত শিক্ষার্থীর সংখ্যা ও শতকরা হার দুটিই গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন।

রাজশাহী বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ হাজার ৩৬৫ জন এবং ছাত্রী ১১ হাজার ৯৬২ জন। পাসের দিক থেকে ছাত্রীদের ফল ৮২ দশমিক ০১ শতাংশ। আর ছেলেদের পাসের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ। এ ক্ষেত্রে ছাত্রীরা ভালো ফল অর্জন করেছে।

রাজশাহী বোর্ডের অধীন এবার ২ হাজার ৬৯০ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯৯টি স্কুল থেকে অংশগ্রহণকারী সবাই পাস করেছে। এবার কোনো স্কুলেই শূন্য পাসের হার দেখা যায়নি। মোট ২৬৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং পরীক্ষা চলাকালে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, ফলাফল প্রতিবছরই ভিন্ন হয়। কোন ব্যাচ ভালো করে, কোন ব্যাচ কিছুটা পিছিয়ে থাকে। এটা নিয়ে আমরা চিন্তিত নই।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আ.ন.ম মোফাখখারুল ইসলাম বলেন, সারাদেশেই এবার পাসের হার কম। এর পেছনে অন্য কোন কারণ আছে কি না তা পরে বিশ্লেষণ করা হবে।

এদিকে গত সাত বছরের তুলনামূলক ফলাফলের পরিসংখ্যানে দেখা যায়, গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ। তার আগের বছরগুলোর মধ্যে ২০২৩ সালে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, ২০২২ সালে ৮৫ দশমিক ৮৮ শতাংশ, ২০২১ সালে ৯৪ দশমিক ৭১ শতাংশ, ২০২০ সালে ৯০ দশমিক ৩৭ শতাংশ এবং ২০১৯ সালে ৯১ দশমিক ৬৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছিল।#

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর