ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

দুর্গাপুর সীমান্তে পুশ-ইন শিকার নারী শিশুসহ আটক ১০


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১০ জুলাই, ২০২৫ সময় : ৭:২৭ পিএম

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত দিয়ে ভারতে পুশ-ইন হয়ে আসা চার শিশু, তিন নারী তিন পুরুষসহ ১০ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোররাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্তের ৯২৫ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর ৭৮ ব্যাটালিয়ন।

একই পরিবারের শ্রী মন্টু রায়, ছেলে শ্রী পলাশ রায়, স্ত্রী শ্রী আর্চনা রানী, মেয়ে শ্রীমতী মিশুরানী। একই এলাকার মহেন্দ্র চন্দ্র রায়ের মেয়ে ফুলরানী বর্মণ, ছেলে শ্রী হরি কান্ত রায়,  অনন্ত চন্দ্র বর্মনের ছেলে কৃষ্ণ চন্দ্র বর্মন, হরিকান্ত বর্মনের শিশু পুত্র সুরভী (), হরিকা কান্তের শিশু কন্যা স্বপ্না বর্মন (), শ্রী পলাশের শিশু কন্যা পল্লবী রায় (১০ মাস) আটকদের পরিচয় নিশ্চিত করেছেন দূর্গাপূর ক্যাম কমান্ডার সাইদুর রহমান।

জানা গেছে, বৃহস্পতিবার রাত টায় সীমান্ত অতিক্রম গিরিধারী নদী পাড় হয়ে বাংলাদেশে প্রবেশ করে। সূর্য উদয়ের পর স্থানীয়রা তাদের দেখে সন্দেহ হলে বিজিবিকে খবর দেয়। পরে আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে টহলরত দূর্গাপুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন। তারা জানান, প্রায় ১০ বছর আগে কাজের সন্ধানে ভারতে যান। এতোদিন সেখানেই ছিলেন। বুধবার বিকালে ভারতের হরিয়ানা রাজ্য থেকে বিএসএফ তাদের ধরে নিয়ে যায়। পরে বৃহস্পতিবার শেষ রাতে এনে সীমান্ত পথে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় তাদের। আটক ব্যক্তিদের সবাই সনাতন ধর্মাবলম্বী। তাদের মধ্যে চার শিশু, তিন নারী তিন পুরুষ রয়েছেন।

লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক  লে. কর্ণেল মেহেদী ইমাম (পিএসসি) বিষয়ে বিএসএফের কাছে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর