ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কিশোরগঞ্জে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার!


  • আপলোড সময় : শনিবার ১২ জুলাই, ২০২৫ সময় : ২:১২ পিএম

কিশোরগঞ্জ ব্যুরোঃ

 কিশোরগঞ্জে পৃথক ঘটনায় নিহত শিশু রৌজামনি (৬) ও নীলা (১৭) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার (১১ জুলাই) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকার একটি পাটখেত থেকে নিখোঁজের পাঁচদিন পর রৌজামনি নামে শিশুটির বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয় ও ওইদিন বিকেলে জেলার পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকী এলাকায় ব্রহ্মপুত্র নদে এ নৌকাডুবির ঘটনায় কলেজছাত্রী নীলার মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় তার ছোট বোন নীহা (৯) এখনো নিখোঁজ রয়েছে। নিহত রৌজামনি কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকার মোহাম্মদ সুমনের মেয়ে। নিহত নীলা একই উপজেলার জালুয়াপাড়া গ্রামের আবদুর রহমানের মেয়ে।

জানা গেছে, গত রবিবার বিকেলে বাড়ির সামনে খেলা করছিল শিশু রৌজা। পরে নিখোঁজ হয়। নিহতের স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও আর তাকে পায়নি। এদিন রাতেই রৌজার মামা দেওয়ান আলী কিশোরগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। শুক্রবার সকালে এলাকাবাসী একজন জানায়, পাটখেতে একটি মরদেহ পড়ে আছে।


পরে রৌজার স্বজনরা সেখানে গিয়ে রৌজামনির মরদেহ শনাক্ত করেন। প্রতিবেশী সাকিব হাসান জানান, রৌজার শরীরের কাপড়গুলো খানিকটা দূরে পড়ে ছিল। পাঁচদিন হয়ে যাওয়ায় পচে যাওয়া মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। রৌজামনির দাদী গুলনাহার বেগম বলেন, রৌজামনির বাবা ও মা দুজনই নারায়নগঞ্জের গাউছিয়াতে গার্মেন্টস করেন। সে কারণে আমার কাছে থাকতো রৌজা। গত রবিবার বিকেলে মসলা ভাঙাতে দোকানে যাই। ফিরে এসে রৌজাকে আর খুঁজে পায়নি। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে আইনাগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণসহ বিস্তারিত জানা যাবে।

এদিকে শুক্রবার বিকেলে জেলার পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকী বেড়িবাঁধে ঘুরতে আসেন কিশোরগঞ্জ সদর উপজেলার কলেজ ছাত্রী নীলার পরিবার। তারা নৌকা করে ব্রহ্মপুত্র নদে ঘুরার সময়  নৌকাডুবির ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা নীলার পিতা আবদুর রহমান, মাতা নীপা আক্তার ও  নীলাকে আহতাবস্থায় উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ ঘটনায় নীলার ছোট বোন নীহা নিখোঁজ রয়েছে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বিল্লাল হোসেন বলেন, নৌকাডুবির ঘটনায় একজন মারা গেছেন। একজন নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। নিখোঁজ শিশুকে উদ্ধারের চেষ্টা চলছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর