ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাব মার্কার কাগজ নিয়ে কেন্দ্রে জামায়াত এজেন্টরা: ফয়সল আমীন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন নেতার আমৃত্যু কারাদণ্ড পকেটে থাকা আইফোনের সূত্র ধরেই মিলল সাবেক বিমান বাহিনী কর্মকর্তার পরিচয় জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার মিরপুর-১০ গোলচত্বরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বিভিন্ন স্টেশনে আটকা একাধিক ট্রেন বঙ্গোপসাগরে জাপানের ‘বিগ-বি’ ও বাংলাদেশের ভূরাজনৈতিক সমীকরণ ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্র প্রদেশ, নিহত ৫ কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর, কাঠগড়ায় ড্যাব

সিরাজগঞ্জে নদীতে গোসলে নেমে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু


  • আপলোড সময় : শনিবার ১২ জুলাই, ২০২৫ সময় : ২:১৭ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জ সদর উপজেলায় হুরাসাগর নদীতে গোসলে নেমে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু।‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, কামারখন্দ উপজেলা ফায়ার সার্ভিসের পরিদর্শক অপু কুমার মণ্ডল।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত মারুফা খাতুন (১১) সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি গ্রামের আব্দুল মোমিনের মেয়ে। সে পোড়াবাড়ি উম্মে আয়মান রাজিয়া মহিলা মাদ্রাসার হেফজ শাখার শিক্ষার্থী ছিল।

কামারখন্দ উপজেলা ফায়ার সার্ভিসের পরিদর্শক অপু কুমার মণ্ডল বলেন, ‌বি‌কে‌লে মারুফা ও তার ৫ সহপাঠী পোড়াবাড়ি এলাকায় হুড়াসাগর নদীতে গোসলে নামে। সঙ্গে থাকা ৫ সহপাঠী তীরে উঠলেও মারুফা নদীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৬টার দিকে নদী থেকে মারুফার মরদেহ উদ্ধার করা হয়।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর